সাক্ষাৎ
পিটার থেকে মস্কো ফিরছি পাঁচটি ব্যস্ত দিন কাটিয়ে। তবে আসল ব্যস্ততা সামনে। গাদা গাদা ছবি এডিট করতে হবে। শেষ দিন মানে গতকাল প্রথম কাজগুলো করলাম। যুগলের মেয়ে দিয়ানার সাথে দেখা করলাম। দিয়ানা আর ক্রিস্তিনার কথা থেকে বুঝলাম তরুণ সমাজের একাংশ কী ভাবছে দেশের বর্তমান পরিস্থিতিতে। জীবনের অভিজ্ঞতা কম হওয়ায় তারা যত তাড়াতাড়ি কোন পক্ষ নিতে পারে বড়রা সেটা পারে না। এটা অনেকটা পূর্ববর্তী কোন রায় উদাহরণস্বরূপ নিয়ে অনুরূপ ঘটনার বিচার করার মত। যার জীবনের অভিজ্ঞতার ভান্ডারে উদাহরণ যত কম তার বেছে নেবার ও বিচার করার অপশন তত কম। এরপর দেখা করলাম পার্থর সাথে। ও ১৯৮৪ সালে মানে আমার এক বছর পরে সোভিয়েত ইউনিয়নে এসেছে, শুরু থেকেই পিটারে। আমাদের কথা মানেই পুরানো স্মৃতি, পুরানো বন্ধুদের গল্প। না, হাড্ডি কচলাইনি। হয় ভালো না হলে কিছুই না। মৃত লোকদের সম্পর্কে একথা বলে। আমরা জীবিতদের উপর প্রয়োগ করে দেখি কি দাঁড়ায়। খুব ভালো লাগলো ওদের সাথে দেখা করে।
মস্কোর পথে, ২৯ আগস্ট ২০২৬
Comments
Post a Comment