Skip to main content

Posts

Featured

ব্যস্ত দিনের কথা

গতরাতে মস্কো এলাম। বাসায় এসে যখন পৌঁছলাম মাঝ রাত পেরিয়ে গেছে। মনিকা অপেক্ষা করছিল। আমি দুবনা থেকে ওদের জন্য বিভিন্ন ফল, মাশরুম, শসা এসব নিয়ে এসেছি স্থানীয় লোকদের কাছ থেকে কিনে। নিজ বাগানের সার ছাড়া ফলমূল আর বনে কুড়ানো মাশরুম। কিছু ফল কয়েক দিন আগে কেনা, তাই দ্রুত খাওয়ার দরকার বা চিনি মিশিয়ে রাখা দরকার। তাই ওকে তাড়া দিলে মনিকা বলল - সেভা ঘুরতে গেছে। তুমি খেয়ে নাও। আমরা শুয়ে পড়ব।  ক্যাফে থেকে আনা সালাদ ছিল। আর সেভার করা কাটলেট ও নুডলস্।  আজ মস্কো আসা ক্রিস্তিনার সাথে দেখা করতে। ও রাত দুটোর ট্রেনে রওনা হবে পিতের থেকে। এসে পৌঁছুবে সকাল সোয়া দশটায়। বাসায় আসতে আসতে ১১টা। এরপর রেস্ট। এদিকে অমল অনেক দিন হয় বলছে প্রেমের সাথে দেখা করার জন্য। তাই ভাবলাম ক্রিস্তিনার ফ্রেশ হতে হতে কয়েক ঘণ্টা লাগবে। এই সময়টায় বন্ধুদের সাথে দেখা করে আসি।  সকালে মনিকা বলল প্রিওব্রাঝেনস্কি রিনকে যাবে ফল কিনতে। ওখানে দাম বেশ কম। বললাম  - চল একসাথে যাই। সেভাকে নিয়ে চল। তাহলে নিজেদের টানাটানি করতে হবে না।  এরমধ্যে ক্রিস্তিনা এসে হাজির। ওকে আমার প্ল্যান জানালাম। - ঠিক আছে। তোমরা ...

Latest Posts

মায়া

ভোটের ভূত / বিজন সাহা

ব্যাগ ভর্তি রহস্য

প্রসঙ্গ সাব

সাব নির্বাচন ও আনুষঙ্গিক প্যাঁচাল (ই পেচাল)

যুক্তি

পারিবারিক

রোদের চাদর

কে বেশি বুদ্ধিমান

সতর্কতা