রীবাকভ

আজ থেকে আমাদের সোমবারের সেমিনার শুরু হল। চলবে মে পর্যন্ত। বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে গবেষকগণ এতে যোগ দেন। আজ ইউরি পেত্রোভিচ রীবাকভ ফোটনের সলিটন মডেল নিয়ে বললেন। তিনি আমাদের ডিপার্টমেন্টের প্রধান ও আমার মাস্টার্স ও পিএইচডি থিসিসের সুপারভাইজার। আজ তাঁর ৮৭ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা ছোট এক পার্টির আয়োজন করেছিলাম সেমিনার শেষে। অনেকেই তাদের প্রথম দেখা ও কাজকর্ম নিয়ে বললেন। আমার তেমন কিছু বলার নেই। বললাম,
ইউরি পেত্রোভিচ, সেই ১৯৮৭ সাল থেকে আপনি আমার মাথার উপরে ছাতার মত ঝড় বৃষ্টি থেকে আগলিয়ে রাখছেন। আরোও দীর্ঘদিন সেভাবেই থাকুন। দীর্ঘদিন হল আমাদের কোন জয়েন্ট পাবলিকেশন নেই। পরমানুর সলিটন মডেল আর স্পিনর ফিল্ড নিয়ে আমাদের কয়েকটি কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। সেসব শেষ করা দরকার। আপনি সুস্থ থাকুন। আপনাকে নিয়ে আমরাও ভালো থাকি। শুভ জন্মদিন প্রিয় ইউরি পেত্রোভিচ!

দুবনার পথে, ২১ সেপ্টেম্বর ২০২৬

Comments

Popular Posts