কাগুজে ভালোবাসা ---- বিজন সাহা
আমার একটা কাগজ ছিল
সেই কাগজে ছবি ছিল
সেই ছবিতে মুখ ছিল
সেই মুখেতে হাসি ছিল
সেই হাসিতে মুক্তো ছিল
আর কিছুটা প্রশ্রয় ছিল
তাতে ভালোবাসা ছিল
তবে তাতে কিন্তু ছিল
সে কিন্তু ভেজালে ছিল
ছবিটা তাই মিথ্যা ছিল
আমার একটি কাগজ আছে
তাতে শুধুই দাগ আছে
স্পষ্ট কোন মুখ নাই
ভালোবাসার বালাই নাই
আমার.......
ভেলিকি নভগোরাদ, ২৬ আগস্ট ২০২৬
Comments
Post a Comment