প্রশ্ন

আজকাল মস্কো যেতে আর মন চায় না। চারিদিকে শুধু নির্মাণ কাজ। নব্বইয়ের দশকের পর মস্কোর রাস্তাঘাট আবার ধূলোবালি দিয়ে ভরা। বাসা থেকে বেরুলেই এর শুরু। অথচ সুন্দর রাস্তা মেরামতের কোন দরকার ছিল না। এদেশে শীতের পরে প্রতি বছরই রাস্তাঘাট মেরামত করা হয়। কিন্তু এবার কোন চুনকাম নয়, একেবারে দক্ষযজ্ঞ। দুবনার এর আগের মেয়র এরকম করত প্রতি বছর। কথিত আছে যে তার বউয়ের ছিল টাইলসের কারখানা। জনগণের খেদমত আর গিন্নির ব্যবসা - এক ঢিলে দুই পাখি মারার মত। মস্কোর আগের মেয়র লুঝকভের স্ত্রী রাশিয়ার সবচেয়ে বিত্তশালী মহিলাদের একজন। তার বিভিন্ন ব্যবসা ছিল। তিনিও সরকারি টেন্ডার পেতেন। মস্কোর বর্তমান কর্মযজ্ঞ দেখে মনে হয় মেয়র সাবিয়ানিনের স্ত্রীও টাইলসের কারখানা খুলে বসেছেন। এভাবে চলতে থাকলে জনগণের উচিৎ হবে বিবাহিত কাউকে মেয়র না করা। তবে দুর্মুখরা বলতেই পারে পুতিনের বউ নেই বলে রাস্তাঘাট মেরামত করেন না, তবে বউ থাকলে যুদ্ধ শুরু নাও করতে পারতেন। কে জানে?

দুবনার পথে, ০১ সেপ্টেম্বর ২০২৫

Comments

Popular Posts