ক্রিস্টিনা
আজ ক্রিস্টিনার জন্মদিন। ঘুম থেকে উঠেই মেসেজ পাঠালাম আর বললাম সুস্বাদু কিছু কিনতে। ও পিটারে তাই আমরা সঙ্গ দিতে পারব না। আমি মস্কো ছিলাম। সকালে বেরিয়ে গেলাম ডাক্তারের সাথে দেখা করে দুবনার পথে। মনিকা আর সেভাকে বললাম কেক কিনতে। আমি আর গুলিয়া রাতে দুবনায় ক্রিস্টিনার স্বাস্থ্য পান করব। আন্তনকে আসতে বলেছি। ছোটবেলায় জন্মদিনের আনন্দ অন্যরকম। সবাই মিলে করা। এখন সবাই যে যার মত। তাই যার জন্মদিন সে নিজের মত করে। সাধারণত বন্ধুবান্ধবদের সাথে। অন্যেরা এই উপলক্ষ্যে কেক কাটে। আমি নিজে সবসময়ই চেয়েছি নিজের মত হতে। নিজের ভালোবাসা, ভালোলাগা আর স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য অনবরত পথ চলতে। কারণ ফলের চেয়েও কাজের প্রক্রিয়া উপভোগ করা অনেক বেশি দীর্ঘস্থায়ী, অনেক বেশি আনন্দের। ক্রিস্টিনা আমার এই অভ্যাসটা কিছুটা হলেও রপ্ত করেছে। ক্রিস্টিনা ওর নিজের মত হোক এটাই চাওয়া।
দুবনার পথে, ০৯ ডিসেম্বর ২০২৫

Comments
Post a Comment