সাঁতার কাটি
১৯৯৯ সালে যখন সুইমিং পুলে যাওয়া শুরু করি একদিন এক মহিলা সাঁতরে আমার কাছে এসে বলল
- তুমি এমনভাবে সাঁতার কাট যে দেখে মনে হয় ডুবে যাচ্ছ আর কি!
আমি তাকে ধন্যবাদ দিয়ে সোজা চলে গেলাম নিকিতিনের কাছে।
- ভ্লাদিমির ফিওদরোভিচ আমাকে ঠিকঠাক সাঁতার কাটতে শেখান।
- পারি। তবে আগে যা জানতে সব ভুলে যেতে হবে।
এরপর কেটে গেছে ২৫ বছর। ভোলগা দিয়ে গড়িয়েছে অনেক জল। আজ সাঁতার কেটে বেরুচ্ছি, ভালোদিয়া বলল
- এভাবে সাঁতার কাটলে তুমি কোন দিন ভারত মহাসাগর পাড়ি দিতে পারবে না।
পাশ থেকে সের্গেই বলল
- ওর ভারত মহাসাগর পাড়ি দেবার দরকার নেই। ও স্লো কিন্তু স্টিডি।
- আসলে আমি উত্তর মহাসাগর পাড়ি দিতে নিজেকে প্রস্তুত করছি।
- ঠিক করছিস। ওখানে কিছুক্ষণ পর পর বরফের উপর উঠে রেস্ট নিতে পারবি।
যাক, মহাসাগর পাড়ি দিতে পারি না পারি, তবে ডুবে যে যাচ্ছি না সেটাই কম কিসে।
দুবনা, ১২ ডিসেম্বর ২০২৫

Comments
Post a Comment