প্রেম?

আজ দুপুরে গুলিয়া ফোন করল
- তুমি কখন বাসায় ফিরবে?
সকালে না খেয়ে অফিসে গেছি। আগে ফিরে দুজনের একটা সরকারি অফিসে যাওয়ার কথা। তাই না খেয়ে যাওয়া।
- আধা ঘন্টা পরে মানে পাঁচটার দিকে বেরুব।
- এত দেরি? আমি তোমার অপেক্ষায় এখনও খাইনি।

প্রেমে পড়লো নাকি? ভাবলাম মনে মনে। শুক্রবার। সপ্তাহের শেষ দিন। রোববার মস্কো যাব। তাই অনেক কাজ করে নিতে হয়। যাহোক সাড়ে পাঁচটায় বাসায় ফিরে জিজ্ঞেস করলাম 
- রেডি?
- এখনও খাইনি। আর বাচ্চা কুকুরটাকে খাওয়াতে হবে। তুমি খাবে তো। খাবারটা বরং গরম করে ফেল। 

প্রেম নাকি খাবার গরম করতে আলসেমি? মিলিয়ন ডলার কোশ্চেন!

দুবনা, ১২ ডিসেম্বর ২০২৫

Comments