বিড়ালের স্বর্গ

গতকাল মস্কো গেলাম বরাবরের মত। সাথে কোটিয়্যাকে নিয়ে মনিকার দুটি ৩০/৪৫ সেন্টিমিটার সাইজের ছবি। এই প্রথম কোটিয়্যা এসে ম্যাও ম্যাও করল না। মনিকা আস্ত মুরগি গ্রিল করে আমাকে ডাকল কাটার জন্য। অনেক মাংস।
- কোটিয়্যা থাকলে আজ কি খুশিই না হত।
আমি চুপ করে রইলাম।
- বিড়ালদের স্বর্গে নিশ্চয়ই খুব ভালো ভালো খাবার দেয়!
এবারও আমি কিছু বললাম না। সময় সব কষ্ট দূর করে। 

দুবনার পথে, ২২ এপ্রিল ২০২৫

Comments

Popular Posts