জন্মদিন
আজ ছিল গুলিয়ার জন্মদিন। তবে দুপুরে যেহেতু আমি মস্কো চলে যাব তাই ঠিক করলাম নববর্ষে পুরানো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করার মত দুই পর্বে খাওয়া হবে। দু'টো কেক, মাশরুম দিয়ে মুরগি, বিভিন্ন ফলের সালাদ আর পানীয় (জল)। রান্না আমার, সালাদ গুলিয়া করল। মুরগি আজ বিশ্বাসঘাতকতা করে পুড়ে যায় নি যদিও ভালোবাসা (লবন) উপচে পড়েছিল। রাতের খাওয়া সেরে মার্টিনি দিয়ে নবজাতককে এই পৃথিবীতে স্বাগত জানালাম। আর আজ সকালে আরও একটা কেকের বারোটা বাজিয়ে মস্কোর পথে পা বাড়ালাম।
কয়েকদিন আগে একটা আনেকডোট হাতে এল।
গতকাল কারেন্ট চলে গেছিল। সামাজিক মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে বৌয়ের সাথে গল্প করে সময় কাটালাম। আগে জানতাম না যে সে এত মজার মানুষ, মজার মজার গল্প করতে পারে।
হ্যাঁ এমন দিনে কাজের বাইরেও অনেক অকাজের কথা বলা যায় নিজেদের মধ্যে। অন্য সময় আমরা সাধারণত নিজেদের আর ছেলেমেয়েদের জন্য পান করি। আজকে শুধুই গুলিয়ার আর ভালোবাসার জন্য পান করলাম।
মস্কো, ০৬ এপ্রিল ২০২৫
পুরানো বৌ, টাটকা ছবি

Comments
Post a Comment