লাভ লোকসান

ছোট্ট একটা অপারেশন করাতে হবে। ক্রিস্টিনাকে জানালে জিজ্ঞেস করল
- ভয়ের কিছু নেই নিশ্চয়ই?
- ডাক্তারের জন্য ভয়ের, রোগীর জন্য কোনই ভয় নেই।
- মানে?
- দেখ, অপারেশন সফল হলে ডাক্তারের সুনাম, এটা প্লাস। কিন্তু ব্যর্থ হলে দুর্নাম, এটা মাইনাস।
- আর রোগীর জন্য?
- রোগীর জন্য সব ক্ষেত্রেই উইন উইন সিচুয়েশন।
- কিচ্ছু বুঝলাম না।
- অপারেশন সফল হলে ব্যাথা সারবে। এটা প্লাস।
- আর ব্যর্থ হলে?
- মরার আবার ব্যথা থাকে নাকি। ডাক্তারের এক ভুলে রোগীর সব অসুখ সেরে যাবে।

দুবনা, ১১ এপ্রিল ২০২৫

Comments

Popular Posts