দভাতর
ক্রিস্টিনা এসেছিল পিটার থেকে কয়েক দিনের জন্য। রোববার মনিকা আর ক্রিস্টিনাকে নিয়ে ঘুরতে গেলাম বাসার পাশেই। আমাদের বাসা মেট্রো স্পোরটিভনায়ার সাথে দভাতরা রোডে। ছাত্র জীবনে এদিকে প্রায়ই এলেও ঠিক এই রাস্তায় আসা হয়নি। মেট্রো থেকে বেরিয়ে তখন ডান দিকে মোড় নিয়ে দীপুর হোস্টেলে যেতাম, এই রাস্তা বাম দিকে। যাহোক এই রাস্তার বাসিন্দা হবার পর থেকেই দভাতরা নামের উৎস নিয়ে কৌতুহল ছিল।
আগে এসব রাস্তায় বাড়িঘর ছিল পুরানো। আমাদের বাড়িও ১৯২৯ সালে তৈরি। তবে ইদানিং অনেক বাড়ি এখানে তৈরি হয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার একেকটা ফ্ল্যাটের দাম। মনিকারা বল্ল, মস্কোর মেয়র সাবিয়ানিন, রুশ প্রভোস্লাভ চার্চের প্রধান পাত্রিয়ারখ কিরিল আমাদের পাশের নতুন কমপ্লেক্সের অধিবাসী। ফলে আমাদের মত সাধারণ মানুষের বড়বাড়ি হতশ্রী হলেও রাস্তাঘাটের চাকচিক্য অন্যরকম।
এবার ঘুরতে গিয়ে দেখি পুরানো একতলা বাড়িটা, যেটা আসলে পাম্প স্টেশন জাতীয় কিছু একটা, ঝকঝক করছে আর তার গায়ে একটা প্লেটে লেখা
সোভিয়েত ইউনিয়নের বীর লেভ মিখাইলোভিচ দভাতর (১৯০৩-১৯৪১) এর নামানুসারে ১৯৬০ সালে এই রাস্তার নামকরণ করা হয় দভাতর স্ট্রিট। মহান পিতৃভূমির যুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে তিনি অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন।
অনেক দিন থেকেই মনে প্রশ্ন ছিল দভাতর কে? আজ সেই তৃষ্ণা মিটল। এদেশে সেনা, লেখক, কবি, অভিনেতা, গায়ক, বিজ্ঞানীদের নামে রাস্তাঘাট, জাহাজ ইত্যাদির নাম রাখার ট্র্যাডিশন সত্যিই খুব ভালো লাগে। দুবনা, ২৪ এপ্রিল ২০২৬

Comments
Post a Comment