উপলব্ধি
কোন কিছু একবার ঘটলে তাকে বলে অকস্মাৎ, দুই বার ঘটলে কাকতালীয়, তিন বার নিয়মিততা আর এর বেশি হলে ডায়াগনসিস ।
খাবার পুড়ানো এখন এতটাই নিয়মিত হয়ে গেছে যে এরকম তত্ত্ব দেয়া যায়
খাবার যদি না পুড়ে তাহলে এর কুক বিজন ছিল না।
তবে ইদানিং নতুন উপসর্গ দেখা দিয়েছে। অফিসে গিয়ে মনে পড়ে চুল্লি অফ করা হয়নি।
গতকাল মাছ প্রায় রেডি হবার পর দুই লাইন লিখতে কম্পিউটারে বসলাম। পোড়া গন্ধ নাকে পৌঁছানোর সাথে সাথে গুলিয়াকে বলায় ও তাতে একটু জল ঢেলে মাছকে এবারের মত বাঁচিয়ে তুলল। আমি খেয়ে অফিসে চলে গেলাম। লিফটে ঢোকার মুখে গুলিয়ার ফোন
- ভাত অফ করতে ভুলে গেছ। পুড়ে গেছে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি?
একটু ভালো লাগলো ভেবে যে গরম চুল্লি থেকে ভাত উঠিয়ে খেয়ে এলাম। তবে এটা তো উত্তর হয় না। তাই বললাম
- এরপর থেকে কষ্ট করে আর নাকি বলতে হবে না।
আমার বিদ্যুতের বিল আজকাল ৭-৮ হাজার রুবল ছাড়িয়ে যাচ্ছে। এর কতটুকু চুল্লি, ফ্লোর হিটার এসব অফ করতে ভুলে যাই বলে কে জানে?
দুবনা, ০৮ নভেম্বর ২০২৫

Comments
Post a Comment