ভোলগা স্নান
বেশ কিছুদিন কমবেশি ঠান্ডার পর আজ হঠাৎ করেই গরম পড়ল। তাপমাত্রা ২৬। বলছে ৩০ পর্যন্ত উঠতে পারে। তাই ভাবলাম গ্রীষ্মের শেষ দিনগুলোতে সাঁতার কাটা যাক। না, জল মোটেই বন্ধু বৎসল নয়। বড়জোর ১৭ হবে। নেমে গা ডুবিয়ে উঠে এলাম। ওদিকে নাতাশা বলল ঢোড়া সাপ নাকি ওর পাশে সাঁতার কেটেছে আজ। তাই এটা নামতে ভয় পাচ্ছে। কি আর করা? নামতেই হল।
দুবনা, ৩০ আগস্ট ২০২৫

Comments
Post a Comment