হুক্কা
মস্কো এসে দেখি বাসার দরজা খোলা। বাসায় ঢুকতেই মনিকা বলল
প্রিভিয়েত পাপ!
প্রভিয়েত! দরজা খোলা দেখছি।
আমি বাইরে যাব।
কোথায়?
ঘুরতে।
ও চলে গেল। সেভার ঘর থেকে বেহালার আওয়াজ আসছে। ইতিমধ্যে তাইনা এসে লেজ নাড়িয়ে আর কুই কুই করে আমাকে স্বাগত জানিয়েছে। ওকে সাথে করে আনা গাজর দিলাম। খুব খুশি। রান্না ঘর আপেল পাইয়ের গন্ধে মো মো করছে। কিন্তু চুল্লিতে শুধু নুডলস্ আর মাংস।
এর মধ্যে সেভা বেরিয়ে এলে আপেল পাইয়ের কথা জিজ্ঞেস করলাম।
কই, ওরকম কিছু তো নেই।
তাহলে গন্ধ আসছে কোত্থেকে?
ও! ওটা হুক্কা থেকে।
খুব সেকেলে হয়ে গেছি। আজকাল হুক্কাও অনায়াসে বোল্ড করে।
মস্কো, ১৯ জুলাই ২০২৫
তাইনা আমার পায়ের উপর বসে অপেক্ষা করছে

Comments
Post a Comment