ফ্যাশন

২০০৩ সালে ভিতালি গিঞ্জবুর্গ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান প্রায় পঞ্চাশ বছর আগের আবিষ্কারের জন্য। তখন তাঁর বয়স ৮৭ বছর। এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন পুরস্কার পাবার জন্য সবচেয়ে কষ্টকর ছিল এতদিন বেঁচে থাকা। 

আমাদের ছোটবেলায় ও যৌবনে ভালো স্বাস্থ্য মানেই ছিল নাদুসনুদুস চেহারা। এদিক থেকে আমি ছিলাম তালপাতারসেপাই। মা বলতেন "ঘরে ধান দুয়ারে ধান অন্ন বিনে যায় প্রাণ।" কয়েক দশক পরে আমি মোটেও নাদুসনুদুস হইনি তবে ভালো স্বাস্থ্যের ধারণা বদলে গেছে। অন্যদের চোখে আমি আর এখন তালপাতারসেপাই নই, রীতিমত হ্যান্ডসাম। আমাকেও হয়তো বলতে হবে হ্যান্ডসাম হবার জন্য সবচেয়ে কষ্টকর ছিল এতদিন বেঁচে থাকা। কারণ সোভিয়েত ইউনিয়নে আসার পরে সবার ধারণা ছিল সে বছর বাংলাদেশীদের একজনও যদি হাসপাতালে যায় সেটা হবে আমি।‌ আমি প্রথম বারের মত হাসপাতালে যাই ২০২০ সালে। একেই বলে সবুরে মেওয়া মেলে।

মস্কো, ০৮ জুলাই ২০২৫

Comments

Popular Posts