ব্লুবেলস
আজ বিকেলে ভোলগায় গেলাম ফুলের খোঁজে। বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে যেখানে শহর শেষ হয়ে সামার হাউজ বা ডাচার শুরু সেখানে এ সময় ফুটতে শুরু করে নীল রঙের এই ফুলগুলো। নাম প্রোলেস্কি বা ব্লুবেলস। গুলিয়া বাগান নিয়ে ব্যস্ত তাই ঋভূকে ডাকলাম। ও পশ্চিম বঙ্গের। আমাদের ইনস্টিটিউটে কাজ করছে। ছবি তোলার এক পর্যায়ে যখন একটা রাঙতা বের করলাম ও প্রথমে বুঝে উঠতে পারেনি এটা কি জন্য। এসব আসলে লবনাক্ত মাছের প্যাকেটে ব্যবহৃত হয় যা সাধারণত ফেলে দেয়। মনে হয় সে জন্যেই ঋভূর এই প্রশ্ন। বললাম ঠিকঠাক আলো ফেলতে পারলে ওটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবে।
দুবনা, ২৯ মার্চ ২০২৫

Comments
Post a Comment