বাইকাল-আমুর মাগিস্ত্রাল
এ বছর বাম বা বাইকাল-আমুর মাগিস্ত্রাল নামক রেলপথের ৫০ বছর পূর্তি হল। বিগত শতাব্দীর অন্যতম প্রধান নির্মাণ কাজের একটি এই বাম-এর দায়িত্বে ছিলেন গাইদার আলিয়েভ, পরবর্তীতে স্বাধীন আজারবাইজানের প্রেসিডেন্ট ও সে দেশের বর্তমান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পিতা। এ উপলক্ষ্যে আলিয়েভ পুতিনের আমন্ত্রণে মস্কো আসেন এবং দূই প্রেসিডেন্ট বাল্টিক সাগর থেকে আজারবাইন - ইরান হয়ে আরব সাগর পর্যন্ত রেলপথ তৈরির ঘোষণা দেন। আশির দশকে আমাদের অনেকেই বামে কাজ করেছে। আমি নিজে সরাসরি বামে কাজ না করলেও বাম যেখানে শুরু সেই উতসকুটের ৭০ কিলোমিটার আগে রেল লাইনে কাজ করেছি যা পরোক্ষভাবে বামের সাথে যুক্ত ছিল। আমি সে সময়ে তিন বার নির্মাণ দলে কাজ করেছি। কিছু পয়সর বাইরেও সমাজতন্ত্র নির্মাণে অবদান রাখতে পারছি ভেবে তখন বেশ গর্ব বোধ করতাম। অর্থ বা সমাজতন্ত্র - এ দুটো বিষয়ে সফল না হলেও সেই অভিজ্ঞতা ছিল অমূল্য। এখন গর্ব করার মত তেমন কিছু নেই। তবুও যখন শুনলাম বাম ৫০ বছরে পা দিয়েছে সাইবেরিয়ার সেই সব দিনের কথা নতুন করে মনে পড়ল, মনে পড়ল বন্ধুদের মুখ। ছবিতে নির্মাণ কাজ শেষ মস্কো ফেরার পথে তোমস্ক এয়ারপোর্টের সামনে আমরা।
দুবনা, ২৫ এপ্রিল ২০২৪
দুবনা, ২৫ এপ্রিল ২০২৪

Comments
Post a Comment