যুক্তি
রাশিয়ায় এখন গ্রীষ্ম কাল। তাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সূর্যকে মাঝে মাঝে আগুনে পুড়ে আমাদেরও পোড়াতে হয়। লোকজন ব্যস্ত হয়ে ওঠে হাত পা কাটা জামাকাপড় কেনায়। গুলিয়া নিজের জন্য হাফপ্যান্ট খুঁজতে খুঁজতে বলল
- দেখ, বাংলাদেশে তৈরি। চার হাজার রুবল দাম। তোমাদের ওখানে কেমন দাম?
- জানি না, কয়েক শ' টাকা হবে হয়তো।
গুলিয়া জানে যে বাড়ি থেকে আমার জন্য মাঝেমধ্যে জামাকাপড় পাঠায়। হয়তো একারণেই বলল
- দেশ থেকে পাঠাতে পারবে না?
- প্রথমত লোকজন পাওয়া কষ্ট। তবে তারচেয়ে বেশি কষ্ট তোমার সাইজের হাফপ্যান্ট ওখানে পাওয়া।
- তাহলে কি করব?
- চাইলে অর্ডার দাও।
আরও কিছুক্ষণ নেট ঘেটে বেলারুশের একটা হাফপ্যান্ট পেল। দাম ওই একই রকম। এরপর পেল চীনের। তুলনামূলক কম দামে।
- দেখ, মেয়েটি দেখতে খুব সুন্দর।
ও এবার বিজ্ঞাপনের চীনের মেয়েটিকে দেখিয়ে বলল।
- চীন জাপানের মেয়েরা বেশ সুন্দরী হয়।
- কে বলল?
- আমি একসময় চীন বা জাপানের মেয়েদের বিয়ে করার কথা ভেবেছিলাম। কিন্তু তোমার এখানে আটকে গেলাম। - আমার কি তোমার পছন্দ হয় না? – একটু যুদ্ধংদেহী ভাবে গুলিয়া জিজ্ঞাসা করল। - লিস্ট করতে শুরু করলে কয়েক ঘন্টায়ও শেষ করতে পারব না। তবে আসল কথা হল তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে। আর আমার যখন কাউকে ভালো লাগে তখন হাজারটা অপছন্দও তার সামনে দাঁড়াতে পারে না।
দুবনা, ১৯ জুন ২০২৬

Comments
Post a Comment