সতর্কতা

বাসা থেকে বেরুতেই নাসির ভাইয়ের মেসেজ পেলাম। মস্কো রিজিয়নে ড্রোন আক্রমণের সম্ভবনা আছে। সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এটা সরকারি ঘোষণা। পরে মিজানের একই স্ট্যাটাস দেখলাম। আমি দুবনার উদ্দেশ্যে সবে মাত্র রওনা দিয়েছি। আমার পনেরো মিনিট পরে ক্রিস্টিনার ট্রেন। ও যাবে পিটার। মেট্রোয় বসে দেখলাম মাক্স মেসেঞ্জারে এ সতর্ক বাণী। ইতিমধ্যে মস্কো লক্ষ্য করে আসা চারটি ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছেন মস্কোর মেয়র। ভাবছিলাম কি করা? বাসায় ফিরে যাওয়া? রাতটা কাটিয়ে সকালে দুবনা যাওয়া? কিন্তু ক্রিস্টিনা তো এর মধ্যেই পিটার যাবে। স্টেশনে এসে দেখি এ নিয়ে কোন উচ্চবাচ্য নেই। সব চলছে নিজের গতিতে। দুবনা যাচ্ছি। ক্রিস্টিনা অলরেডি পিটারের ট্রেনে। ও পিটার পৌঁছে ফোন বা মেসেজ না করা পর্যন্ত একটু হলেও টেনশনে থাকি। আজ একটু বেশি হবে। যুদ্ধা একটু একটু করে ঘরে ঢুকে যাচ্ছে।

দুবনার পথে, ০২ জুন ২০২৬

আজকে ক্রিস্টিনার সাথে

Comments

Popular Posts