যুদ্ধ
১৯৯৬ সালে প্রথম যখন ট্রিয়েস্টে আইসিটিপি যাই সেখানকার হাই এনার্জি সেকশনের প্রধান ছিলেন প্রফেসর রান্ডজবার-ডায়েমি। উনি ইরানী। তাঁর সাথে দেখা করলে বললেন
- বিজন তো ইরানের জনপ্রিয় নাম। তোমাদের দেশে এই নাম হয় জানতাম না।
- আমাদের দেশে যে কোন শব্দ মানুষ নাম হিসেবে ব্যবহার করে এমনকি সেটা যদি অর্থহীনও হয়।
- তোমার নামের অর্থ কি?
- জন হীন।
সেই প্রথম জানলাম যে বিজন পার্সী নাম। জীবনে বিজন নামে খুব বেশি মানুষের সাথে পরিচয় হয় নি। বিজন বোস (?) নামে আকাশবাণীর একজন সংবাদ পাঠক ছিলেন। বিজন নামে প্রথম মানুষের সাথে পরিচয় হয় কলেজে বাস আটকিয়ে। সে সময় ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করলে বাস আটকানো ছিল স্বাভাবিক ব্যাপার। এরপর ফেসবুকে দুই একজনের দেখা পেয়েছি। আর এভাবেই বিজন নিকোরাভন বলে ইরানের এক প্রফেসরের সাথে আলাপ। উনি তখন মালয়েশিয়ায় কাজ করতেন। মাঝেমধ্যে ই-মেইলে যোগাযোগ হত। ফেসবুকেও। বছর দশেক আগে রাশিয়ায় বেড়াতে এসেছিলেন। খুব চেয়েছিলেন দেখা করতে। ইরান থেকে একটা উপহার নিয়ে এসেছিলেন। উঠেছিলেন অক্টোবর হোটেলে। এমনকি একদিন উনি সিটি ট্রিপে না গিয়ে আমার জন্য হোটেলে অপেক্ষা করেছিলেন। আমি বিভিন্ন ব্যস্ততায় মস্কো গিয়ে দেখা করতে পারিনি। খুব খারাপ লেগেছিল আমারও। এরপর যোগাযোগ কমে যায়। অনেক দিন কোন খবর নেয়া হয়নি। কিন্তু ইরান ইসরাইল যুদ্ধের পর আবার বিজনের কথা মনে পড়ল। ফেসবুকে নক করলাম। পেলাম না। পরে অন্য মাধ্যমে খবর পেলাম। লিখলেন ভালো আছেন তবে সন্তানরা সন্ত্রস্ত। ইরানে আমার একজন কোঅথার আর ছাত্র আছে। এখনও ওদের খবর পাইনি।
রুশরা বলে সুখ ছিল না, দুঃখ সাহায্য করল। হ্যাঁ, যুদ্ধ পুরানো বন্ধুদের কথা মনে করিয়ে দিল।
দুবনা, ৩০ জুন ২০২৫

Comments
Post a Comment