Guard change Смена караула
Смена караула Guard change
সোভিয়েত জীবনে আমরা প্রায়ই রেড স্কয়ারে ঘুরতে যেতাম। চেষ্টা করতাম ঘন্টার শুরুতে ওখানে থাকতেই। ঐ সময় লেনিনের সমাধিতে স্মেনা কারাউলা বা গার্ড চেঞ্জ হত। সে এক দেখার মত দৃশ্য। এখন অবশ্য গার্ড চেঞ্জ হয় ভেচনি আগোন বা অনির্বাণ শিখার সামনে। এটা রেড স্কয়ারের পাশে আলেক্সান্দ্রভ গার্ডেনে। আজ পাশ দিয়ে যাবার সময় দেখি প্রচুর লোকজন ছবি তুলছে। বুঝলাম গার্ড চেঞ্জ হচ্ছে। এই সুযোগে আমিও ছোট্ট একটি ভিডিও করলাম বন্ধুদের জন্য।
মস্কো, ০৫ জানুয়ারি ২০২৫
https://youtu.be/VvP9BVnX4tc?si=4YbT1yXnj6J2KwaN
Comments
Post a Comment