উড়ে আসা ছবি
গত বৃহস্পতিবার শুরিক এসেছিল ক্লাবে। এখন আসে না। আসতে মানা নেই তবে মেম্বার হতে হলে হাজার দুয়েক রুবল প্রতি মাসে দিতে হয়। এসেছিল মূলতঃ নিজের নতুন আইফোন অনেক ভালো ছবি তুলতে পারে এটা দেখাতে। ও অবশ্য সব সময়ই দামী ক্যামেরা, লেন্স এসব কেনে। ওর এখন ৪৫, বিয়ে করেনি। দামী ক্যামেরা, দামী ফোন এরাই ওর হারেমের বাসিন্দা। গত পরশু ও দুটো ছবি আর ভিডিও পাঠালো। বলল কী সব এফেক্ট ব্যবহার করেছে। আমার আই ফোন নেই কিন্তু আইফোনে তোলা ছবি ভিডিও আছে। ওটা নিয়েই না হয় লাফাই।
দুবনা, ২৬ জানুয়ারি ২০২৫

Comments
Post a Comment