পয়লা জানুয়ারি
যদিও পয়লা জানুয়ারিকে খৃষ্টীয় নববর্ষ বলা হয় এর সাথে খৃষ্টান ধর্মের কি খুব বেশি দহরমমহরম আছে? প্রশ্নটা মনে হল এ কারণে যে খৃষ্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের একটি ক্রিসমাস নববর্ষের মাত্র এক সপ্তাহ আগে ২৫ ডিসেম্বর। এমনকি এই সময় ওদের ক্রিসমাসের ছুটি থাকে, নববর্ষের নয়। সোভিয়েত ইউনিয়ন ও নতুন রাশিয়ায় পয়লা জানুয়ারি অন্যতম প্রধান পারিবারিক উৎসব যদিও তখন পার্টির জেনারেল সেক্রেটারি বা বর্তমানে দেশের প্রেসিডেন্ট ৩১ ডিসেম্বর রাত ১১.৫৫ মিনিটে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা শুরু করেন তার শেষ হয় ১২.৫৯ মিনিট ৪৫ সেকেন্ডে। এরপর ক্রেমলিনের ঘন্টা বেজে ওঠে। ঠিক ১২.০০ সবাই শ্যাম্পেন বা অন্য কোন পানীয় হাতে নিয়ে পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানায়। হয়তো ধর্মের বিপরীতে জনগণকে কোন একটা উৎসব উপহার দেবার আর সাথে সাথে জনগণকে ধর্মীয় আফিমের নেশা থেকে মুক্ত করার তাগিদ থেকেই সোভিয়েত নেতৃত্ব এই ব্যবস্থা নিয়েছিল। সেদিক থেকে দেখলে নববর্ষ ধর্মীয় নয়, ধর্মের মোহ থেকে মানুষকে মুক্ত করার উৎসব। তাছাড়া এই ক্যালেন্ডার খৃষ্টের জন্মের অনেক আগে থেকেই বিদ্যমান ছিল। জুলিয়াস সিজারের নামে জুলাই, অগাস্টাস সিজারের নাম থেকে আগস্ট মাসের নাম সে কথাই বলে।
দুবনা, ০১ জানুয়ারি ২০২৪

Comments
Post a Comment