জন্মের ঝক্কি
আজীবন তো ক্লিন শেভ হয়েই জন্ম নিয়েছি, এবার তাই ভাবলাম দাড়ি গোঁফ নিয়ে জন্ম নিলে কেমন হয়। দেখী - কে কী বলে। আগামীকাল ডিসেম্বর ২৫ ঊনষাট পেরিয়ে ষাটে পা দেব। মজার ব্যাপার হল, মাত্র এক সপ্তাহ পরে, ০২ জানুয়ারি - ষাট পূর্ণ হবে ছোট মাষ্টার মশাইয়ের কলমের খোঁচায়। এডিক বলল ইনস্টটিউট থেকে এ উপলক্ষ্যে একটা প্রশংসা পত্র দেবে এবং মিথ্যা জেনেও (বয়স ও প্রশংসা - দু দিক থেকেই) এসব গিলতে হবে। জন্মও নেয়াটাও দেখছি অনেক ঝক্কির। এদিকে গুলিয়া কেকের জন্য বসে আছে। ছেলেমেয়েদের জন্মদিনে ও কেক দাবি করে ওদের জন্মও দিয়েছে বলে, কিন্তু আমি কী দশ করলাম যে আমার জন্মদিনেও ওকে কেকে খাওয়াতে হবে? মহা মুস্কিল!
ও হ্যাঁ, সমালোচনার জন্য খাতা খুলছি। মন খুলে করতে পারেন।
দুবনা, ২৪ ডিসেম্বর ২০২৩
PS Semen Klimenko
ও হ্যাঁ, সমালোচনার জন্য খাতা খুলছি। মন খুলে করতে পারেন।
দুবনা, ২৪ ডিসেম্বর ২০২৩
PS Semen Klimenko


Comments
Post a Comment