দেহ বদল

সাউনায় বসে আছি। দুই বন্ধু গল্প করতে করতে ঢুকল।
- কালিয়ানকে নিয়ে আর পারা যায় না। মনে হয় সারা জীবন এক সোয়েটারেই কাটিয়ে দেবে।
আরো কি কি যেন বলছিল। ওদের দিকে তাকিয়ে আমি বললাম
- আমার ষাট বছর হতে চলল। এক শরীরে সারা জীবন কাটিয়ে দিলাম। এক বারের জন্যেও বদলাইনি।

ওরা একটু অবাক হয়ে তাকিয়ে প্রসঙ্গ পাল্টিয়ে ফেলল। জানিনা ওদের কোনটা বেশি অবাক করল - আমার ষাট বছর নাকি দেহ না পাল্টানো?

দুবনা, ২৭ ডিসেম্বর ২০২৩

Comments

Popular Posts