মোল্লা

গতকাল সাউনায় ভসে আগুন পোহাচ্ছি। পাশ থেকে ভিক্টর বলল
- দাড়িতে কিন্তু তোকে বেশ মানায়!
- তোদের মত ফর্সা যাতে হই তাই এই দাড়ি রাখা।
- আরেকটু বড় কর, দেখবি একেবারে মোল্লা হয়ে যাবি।
- এত সুন্দর এক কম্পানিতে ফেলার জন্য ধন্যবাদ!
ওকে অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে বললাম
- অবাক হবার কী আছে? দেখ না, মোল্লা যীশু খ্রিষ্ট, মোল্লা লিওনার্দো দা ভিঞ্চি, মোল্লা কার্ল মার্ক্স, মোল্লা ফ্রেডরিখ এঙ্গেলস, মোল্লা চার্লস ডারউইন, মোল্লা ফিওদর দস্তইয়েফস্কি, মোল্লা লিয়েফ তালস্তই, মোল্লা রবীন্দ্র নাথ ঠাকুর, মোল্লা ভ্লাদিমির লেনিন এদের কোম্পানিতে আমাকে ফেললি সেকি চাট্টি খানি কথা!
দুবনা, ১৫ ডিসেম্বর ২০২৩

ছবি সিমিওন ক্লিমেঙ্কো
অব্রাজ, ১২ ডিসেম্বর ২০২৩

Comments

Popular Posts