ভ্রমণ

মস্কো ফিরছি কাজান থেকে। কম্পার্টমেন্টে চার জন। তিরিশের ঘরের এক তাতার যুগল। মস্কো যাচ্ছে কনসার্ট দেখতে। আরেক পঞ্চাশোর্ধ তাতার মহিলা। নিজ থেকেই বললেন। ট্রেনে ওঠার আগে কেউ কাউকে চিনতাম না। কয়েক ঘন্টার আলাপ। সিনেমা, থিয়েটার, বাচ্চাদের কথা, আরও কত কি! যেন কত আপন জন। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় ট্রেন জার্নির এই এক মজা, সোভিয়েত আমলে অনেক ফ্যামিলিই নিজেদের খাবার ভাগ করে খেত সহযাত্রীদের সাথে। তবে নব্বুইয়ের দশকে দুর্ঘটনাও ঘটত। একবার তো তপুর নতুন জুতা নিয়ে ওর সহযাত্রী এক স্টেশনে নেমে গেছিল। সকালে উঠে সবাই যে যার পথে চলে যাব। হয়তো আর কখনও দেখাই হবে না। কিন্তু জার্নিটাকে স্মরণীয় রাখার, উপভোগ্য করার এই পারস্পরিক চেষ্টা - এটাই সুস্থ জীবনের, সুস্থ সমাজের ছবি।

মস্কোর পথে, ০১ ডিসেম্বর ২০২৩

Comments

Popular Posts