বাবা
এ বছরে প্রথম বারের মত মস্কো এলাম। সেই যে ২৬ ডিসেম্বর পরীক্ষা নিয়ে দুবনা গেছিলাম তারপর আর আসা হয়নি। নববর্ষের সময় এক দিনের জন্য ক্রিস্টিনা বেড়াতে এসেছিল। গত শনিবার মনিকা এসেছিল ঘন্টা দুয়েকের জন্য। আন্তন প্রায়ই আসে। কিন্তু সেভার সাথে দেখা হয়নি। গতকাল লিখল আমাকে নাকি খুব মিস করছে। গল্প করতে চায়। তাই আসা। ক্রিস্টিনা কাল পিতের চলে যাবে। অনেক দিন পরে ওদের তিনজনের সাথে একসাথে কিছুটা সময় কাটানো। সেভা লিখল অনেক দিন নাকি ওর সাথে কথা বলি না। বললাম
আগে যখন কসমোলজি নিয়ে আগ্রহ দেখাতি, তখন কমন ইন্টারেস্ট ছিল তখন কথা হত। এখন তোর এসব ভালো লাগে না। তাহলে কথা বলব কি নিয়ে?
ইন্টারেস্ট থাকতে হবে কেন? তুমি তো শুধু আমার বন্ধু না, খুব কাছের মানুষ। এমনি এমনিও তো কথা বলা যায়।
দেখি। আসার পর চা করে দিল। বললাম চল ঘুরতে যাই। বলল পরে যাবে। এখন ঘুমুচ্ছে। মনিকার হোম অফিস। ক্রিস্টিনা বলে রেখেছে আমার সাথে ঘুরতে যাবে। রাত নয়টার পরে মনিকা বলল ওর সাথে যেতে। সব মিলিয়ে দেখছি বাবা হওয়া সহজ নয়।
মস্কো, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

Comments
Post a Comment