ভূতের অফিস

আজ ০৩ জানুয়ারি এ বছরে প্রথম অফিসে গেলাম। কোথাও কাক পক্ষীর দেখাটা পর্যন্ত নেই। আমাদের ছুটি ০৮ জানুয়ারি পর্যন্ত তবে অফিসে না গেলে মনে হয় কি একটা যেন নাই হয়ে গেছে। এর আগে নববর্ষ ও মে দিবসের ছুটির সময় ইনস্টিটিউট বন্ধ থাকত আর আগে থেকে স্পেশাল পার্মিশন নিতে হত টেরিটোরিতে ঢোকার জন্য। তখন এই পার্মিশনের জন্য কাড়াকাড়ি লাগত। গত বছর থেকে সেটা উঠিয়ে দিয়েছে। এখন যাদের ২৪ ঘন্টা ইনস্টিটিউটে ঢোকার পার্মিশন আছে তারা যেতে পারে, অন্যদের জন্য প্রবেশ নিষেধ। করোনা কাল থেকে অনেকেই বাসায় বসে কাজ করে। তবে আমরা কয়েকজন সব সময়ই অফিস করি। ‌ আজ কোথাও কাউকে না দেখে কেমন যেন ভূতুড়ে বাড়ি মনে হচ্ছিল। ভূতের অফিস। 

দুবনা, ০৩ জানুয়ারি ২০২৩

Comments