সামসোনেনকো ৮৫

আজ আমাদের ফ্যাকাল্টির বার্ষিক কনফারেন্স শুরু হল। এটা বাষট্টি তম কনফারেন্স। কনফারেন্স মানেই নতুন কাজের রিপোর্ট শোনা, নিজের কাজ নিয়ে কথা বলা, বন্ধুদের সাথে মতবিনিময় করা আরো কত কি? এ যেন প্রাণের মেলা। এবার এর বাইরেও আরেকটা আকর্ষণ ছিল প্রফেসর নিকোলাই সামসোনেনকোর ৮৫ বছর পূর্তি। প্লেনারি সেশন শেষে সেটা উদযাপন। আমাকে যেহেতু দুবনা ফিরতে হবে তাই আগেই বেরুলাম। টোস্ট বলতে গিয়ে মনে পড়ল ছাত্র জীবনের কথা। বললাম 

আমি প্রথম বর্ষ থেকেই ঠিক করেছিলাম যে ইউরি পেত্রোভিচ রীবাকভের সাথে কাজ করব। প্রথম বর্ষে এস্ট্রোনমি ক্লাসে একদিন আমার কাছে এসে আপনি বলেছিলেন থিওরেটিক্যাল ফিজিক্স পড়তে। বলেছিলেন কে বলতে পারে যে একদিন তুমি নোবেল পুরস্কার পাবে না? এটা আমাকে অনুপ্রাণিত করেছিল। তবে তখনো আমার লিপকিনের বই পড়া হয়নি যেখানে উনি লিখেছেন, তুমি যদি এক্সপেরিমেন্টাল ফিজিক্স নিয়ে পড় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব না যে তুমি নোবেল পুরস্কার পাবে, তবে যদি থিওরেটিক্যাল ফিজিক্স নিয়ে পড় তাহলে নোবেল যে পাবে না সেই ব্যাপারে মোটামুটি গ্যারান্টি দিতে পারি। এই কনিয়াক আমি পান করছি আপনার ও আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে যেন পরবর্তী একাধিক জুবিলিতে এভাবেই বসে আপনার স্বাস্থ্য পান করতে পারি। 

দুবনার পথে, ১৮ মে ২০২৬

Comments

Popular Posts