কাজান

এক বছর পর আবার কাজান এলাম কনফারেন্সে। অনেক পুরানো বন্ধুর সাথে দেখা হল। এই কনফারেন্স আমার অনেকটা ছাত্র সংগঠনের সম্মেলনের মত মনে হয়। সম্মেলনে যেমন নতুন কমিটি গঠন সহ বিভিন্ন সাংগঠনিক কাজের বাইরেও বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের সাথে দেখা হওয়ার ব্যাপার থাকে এই কনফারেন্সও তাই। রাশিয়ার যারা গ্র্যাভিটেশনের উপর কাজ করে তারা প্রায় সবাই বছরে একবার এখানে জড়ো হয়। আপেক্ষিক তত্ত্বের উপর কঠিন কঠিন সব রিপোর্টের বাইরে থাকে হাসি ঠাট্টা, থাকে বন্ধুত্বের ছোঁয়া। এই বন্ধুত্বই বার বার নিয়ে আসে কাজানে।

কাজান, ২৫ নভেম্বর ২০২৪

Comments

Popular Posts