সুখ
আজ পরীক্ষা নিলাম কোয়ান্টাম মেকানিক্সের। পরীক্ষা নেই সোভিয়েত স্টাইলে - মৌখিক। আমি সব সময়ই ঠিক করে যাই কাউকেই ফেল করাব না, তবে কিছু কিছু ছাত্রছাত্রী ঠিক করে আসে ওরা আমার কাছে কোনমতেই পাশ করতে পারবে না। ফলে আমার সময় চলে যায় ওদের টেনে তুলতে। বিভিন্ন রকম প্রশ্ন করে ওদের কাছ থেকে উত্তর বের করার চেষ্টা করি অনেকটা ডাক্তাররা যেমন শিশুদের কাছ থেকে কোথায় ব্যথা সেটা বের করার চেষ্টা করে। আজ এমন এক মেয়েকে সাহায্য করছিলাম পরীক্ষার বৈতরণী পার হতে। উত্তর দেয় কিন্তু সন্দেহে আর ভয়ে ভয়ে। সন্দেহ ভালো, ভয় একেবারেই কাজে লাগে না।
আমি কথা দিচ্ছি আর কোনদিন ফিজিক্স পড়ার কথা কল্পনাও করব না। শুধু আজ ছেড়ে দিন।
তাই? কিন্তু এক্ষুনি ছেড়ে দেয়া পাপ। যাকগে এইটুকু পাপ না হয় করলামই।
পরীক্ষায় কোন রকমে পাশ করেও যে এত খুশি আর সুখী হওয়া যায় সেটাই বা কে জানত!
দুবনার পথে, ০৬ নভেম্বর ২০২৪

Comments
Post a Comment