সুখ
গত রাত সাড়ে বারোটার দিকে দেখি ক্রিস্টিনার মিসকল। ওর রাতের ট্রেনে মস্কো আসার কথা পিটার থেকে। ভাবলাম ট্রেনে উঠেছে সেটা জানিয়ে ফোন করেছে। ও আসলে প্রায়ই শেষ মুহূর্তে ট্রেন ধরে, অনেক সময় চলন্ত ট্রেনে উঠে। তাই ও পিটার গেলে বা ওখান থেকে ফিরলে সবসময়ই একটু টেনশনে থাকি। শেষ কথা হয়েছে সন্ধ্যা ৭ টার দিকে। টিকেট কাটার আগে। তখন টাকা পাঠানোর জন্য লিখেছিল। আমি ব্যস্ততায় ওর কল ধরতে পারিনি। ভাবছি ফোন করব কি করব না, শত হলেও অনেক রাত, আশেপাশের সহযাত্রীরা সবাই ঘুমে। তারপরেও ফোন করলাম।
পাপ, আমি ট্রেন ফেল করেছি।
প্রায় কান্না জড়িত গলায় ক্রিস্টিনা বলল।
তোকে কতবার বলি আগে বাসা থেকে বেরুতে। এখন?
পরের ট্রেন ১.০৫ এ। টিকেট আছে। টাকা পাঠালে এখনও কিনতে পারি।
আমাদের নুন আনতে পানতা ফুরানোর সংসার। দুই বার একই টিকেট কেনা আমাদের জন্য বিলাসিতা। তাই একটু মেজাজ বিগড়ে গেল
ক্রিস্টিনা, আমি টাকা পাঠাবো। কিন্তু তুই তো জানিস এটা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য। তুই সাড়ে সাতটায় টিকেট কিনলি। জানিস কখন ট্রেন। তারপরেও মিস করলি কীভাবে?
পাপ, স্যরি। আর হবে না।
ঠিক আছে। পাঠিয়ে দিচ্ছি।
বেশ খানিক পরে ও টিকেট কিনে লিখল এটা রেড স্টার ট্রেন। কতদিন দেখেছি আর ভেবেছি এই ট্রেনে চড়ার কথা। আজ আমার স্বপ্ন পূরণ হবে। সাথে ট্রেনের আর টিকেটের ছবিও পাঠাল। মুখে কিছু বললাম না, তবে মনে মনে খুব খুশি হলাম। যাক, ট্রেন মিস করে যদি স্বপ্ন সফল হয় সেটাই বা কম কি?
পাপ, স্পাসিবা (ধন্যবাদ)। আমি টাকা উপার্জন করে তোমাকে এটা ঠিক ফিরিয়ে দেব।
আমি মনে মনে হাসলাম। বললাম,
দেখিস এই ট্রেন আবার মিস করিস না।
কিছুক্ষণ পরে ওর মেসেজ
পায়েখালি, মানে ট্রেন ছাড়ল।
চশাচতলিভগো পুতি - যাত্রা সুখের হোক।
স্পাসিবা পাপ।
সকালে আবার মেসেজ।
আমি মেট্রোয়।
আশার কথা ও এই রবিবার আমার সাথে ঘুরতে যাবে বলেছে। মানে আমাকে ক্যামেরা নিয়ে যেতে হবে সাথে। সেটাই বা কম কি?
দুবনা, ১৪ নভেম্বর ২০২৪

Comments
Post a Comment