সময় অসময়
আমি গ্রীষ্মে ভোলগায় সাঁতার কাটি। মোটামুটি আধা ঘণ্টার জন্য যাই। স্থানীয়রা যখন ওখানে রোদে শুয়ে থাকে আমি ওদের বাই বাই বলে বাসায় ফিরে যাই। ওরা একটু আক্ষেপের সুরে বলে
তোমার তো শরীর ট্যান করার দরকার নেই। এলে আর ডুব দিয়ে চলে গেলে।
সময়ের কাজ সময়ে না করলে যা হয়। ছোটবেলায় বুদ্ধি করে শরীরে রং না লাগালে এভাবেই নদীর তীরে বসে থাকতে হয় সূর্যের অপেক্ষায়। - বলে আমি হাসতে হাসতে বাসার দিকে পা বাড়াই।
গত শীতে পায়ে ব্যথা পেয়েছিলাম। এবার প্রচুর বরফে রাস্তার পাশের রেলিঙ ঢেকে গেছিল। এক দিন রাস্তা পার হবার সময় লুকিয়ে থাকা লোহার রেলিঙে হোঁচট খেয়ে পড়ে যাই। ভাগ্যিস হাত দিয়ে মাটিতে ভর দিতে পেরেছিলাম। রাস্তায় মনে হল পাটা একটু ভেজা ভেজা। তবে পড়ে ভুলে গেছি। রাতে বাসায় ফিরে দেখি ইনার রক্তে ভিজে গেছে। যাই যাই করেও আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি। এক সময় পাটা নিজে নিজেই সেরে গেছে।
কিছুদিন আগে হাতে ব্যথা অনুভব করলাম। আগেও ছিল, তবে গুরুত্ব দেইনি। আসলে অনেকদিন পা ব্যথা বেশ ছিল বলে হাতের কথা ভুলেই গেছিলাম। এখন তাই ডাক্তারের কাছে গেলাম।
কি হয়েছে?
শীতে পড়ে গেছিলাম।
আমাদের অঞ্চল থেকে শীত তো অনেক আগেই পালিয়েছে।
তখন পায়েও ব্যথা পাই। ফলে হাতের কথা মনে হয়নি।
আর পা? দেখাতে এসেছিলেন?
এসেছিলাম। বেশ বড় লাইন ছিল। তাই চলে গেছিলাম। পড়ে এমনি এমনি সেরে গেছে।
সময়ের কাজ সময়ে না করলে এমনটাই হয়।
ডাক্তার আমার পরিচিত। ওর ছেলে আর ক্রিস্টিনা স্কুলে এক সাথে পড়ত।
যাকগে উনি ফিজিও করতে বললেন। ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম শুধু গায়ের রং বদলানো ছাড়াও জীবনে অনেক কিছুই সময় মত করতে হয়।
দুবনা, ৩০ জুলাই ২০২৪

Comments
Post a Comment