দাড়ি
রুশরা বলে Исскуство требует жертв মানে শিল্পের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ফটোগ্রাফার বন্ধুরা আমার দাড়ির ছবি তুলবে বলে অসহ্য হওয়া সত্ত্বেও বেশ কয়েকদিন গালে দাড়ির বোঝা বেয়ে ঘুরলাম। এতে সুবিধা ছিল যে দাড়ি কাটার হ্যাঙ্গামা পোহাতে হত না আর মশারাও আদর করে গালে চুমু খেতে পারত না। অসুবিধা হল - গরমে প্রায়ই গাল চুলকাত। তাই শেষ পর্যন্ত দাড়ি থাকা বা না থাকায় কোন পক্ষ লাভবান হল আর কোন পক্ষ ক্ষতিগ্রস্থ - সেটা নির্ণয় করতে তদন্ত কমিটি গঠন করা ছাড়া উপায় নেই। এটা অনেকটা আস্তিক আর নাস্তিকের তর্কের মত - ঈশ্বর আছে কি নেই - সেই বিতর্ক - যার কোন সুরাহা নেই। কারণ দু পক্ষই নিজ নিজ বিশ্বাসে অটল। এতে আর যাই হোক ঈশ্বরের, তা তিনি থাকুন বা না থাকুন, কিছু এসে যায় না। দাড়ির ব্যাপারেও তাই। কারো দাড়ি রেখে ভালো লাগে, কারো সেটা অসহ্য। তবে এতে দাড়ির যে কিছু এসে যায় না সেটা নিশ্চিত করেই বলা যায়। ঈশ্বরের চেয়ে এখানে দাড়ি অনেক সুবিধাজনক অবস্থানে আছে - তার অস্তিত্ব নিয়ে কেউ তর্ক বিতর্ক করে না। অবিশ্বাসীদের জন্য তবুও দাড়ির ছবি রেখে দিলাম ফেসবুকের বুকে, যদি কেউ প্রমাণ চায়।
দুবনা, ১০ জুলাই ২০২৪
ছবি - সাশা কুলদোসিন Саша Кулдошин, দুবনা, অব্রাজ, ০২ জুলাই ২০২৪ - দাড়ির বয়স ১৪ দিন ছবি - সাশা কুলদোসিন Саша Кулдошин, দুবনা, অব্রাজ, ০২ জুলাই ২০২৪ - দাড়ির বয়স ১৪ দিন ছবি - এগর অরেলোভিচ Егор Орелович, দুবনা, অব্রাজ, ০৯ জুলাই ২০২৪ - দাড়ির বয়স ২১ দিন ছবি - এগর অরেলোভিচ Егор Орелович, দুবনা, অব্রাজ, ০৯ জুলাই ২০২৪ - দাড়ির বয়স ২১ দিন ছবি - এগর অরেলোভিচ Егор Орелович, দুবনা, অব্রাজ, ০৯ জুলাই ২০২৪ - দাড়ির বয়স ২১ দিন

Comments
Post a Comment