দাড়ি
আমাদের অফিসের লিফটগুলো ৪০০ কেজি বা পাঁচ জন লোকের ভার সইতে পারে। অফিসে আসার সময় আমরা দুজন লিফটে ছিলাম। আমার ৬০ আর সহযাত্রীর ৮০ কি ৯০। বড়জোর ১৫০ কেজি। মাঝপথে লিফটের লালবাতি জ্বলে উঠলো। বুঝলাম ওজন বেশি।
মনেহয় আমি দিন দিন হাতি হয়ে যাচ্ছি। - বললাম আমি।
এটা মনে হয় আমি। - সহযাত্রী উত্তর দিল।
কী হতে পারে এই ওজন বৃদ্ধির কারণ। অনেকক্ষণ ধরে চিন্তা করে বের করলাম এটা আমার দাড়ি অথবা দাড়ির মধ্য লুকিয়ে থাকা শয়তান।
দুবনা, ০১ জুলাই ২০২৪

Comments
Post a Comment