দাড়ির সাথে বিবাহবিচ্ছেদ

গত কয়েক সপ্তাহ দাড়ির জন্মবৃত্তান্ত সহকারে ছবি পোস্ট করলে বেশ কিছু বন্ধুবান্ধব, এমনকি বন্ধু নয় তেমন লোকজনও তীব্র প্রতিবাদ জানিয়েছিল। আমিও ভেবে দেখলাম যেহেতু আমি বরাবরই সরকারের বিপরীত দলে অবস্থানকারী মানুষ তাহলে কেনই বা আজ সরকার যা করতে পারে না, আমি সেটা করে দেখিয়ে দেব না। আর তাই প্রতিবাদকারীদের দাবি দাওয়া মেনে দাড়ির সাথে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আর তার প্রমাণ স্বরূপ সাশা কুলদোশিনের তোলা গতকালের কয়েকটি ছবি পোস্ট করছি। যাকে বলে হাতেনাতে প্রমাণ করে দিচ্ছি যে আমি আম জনতার একজন এবং তাদের কথায় বেমালুম আমল দেই।

দুবনা, ১৭ জুলাই ২০২৪

ছবি সাশা কুলদোশিন, অব্রাজ, ১৬ জুলাই ২০২৪

Comments

Popular Posts