ইহুদি
আমি এক সময় প্রচুর হাঁটতাম। এমনকি বাসের টিকেট কেটে দুই তিন স্টপেজ হেঁটে বাসে উঠতাম। ইদানিং সুযোগ পেলেই বাসে উঠি। এমনকি অনেক সময় দৌড়ে বাস বা ট্রাম ধরি।
শনিবার ভোলগার তীরে হাঁটতে হাঁটতে সিমিওনের সাথে গল্প করছিলাম।
আজকাল এত বেশি বাসে চড়া হয় যে রাস্তার পাশে লাইলাক ফুলের সৌন্দর্য ঠিক উপভোগ করতে পারি না।
তুমি তো হাঁটতে পছন্দ কর। হাঁটলেই পার।
পারি। তবে এখন সোস্যাল কার্ড দিয়েছে সরকার। বাসে না উঠলে মনে হয় পয়সা নষ্ট করলাম।
তুমি তো দেখছি ইহুদিদের মত হয়ে যাচ্ছ।
একটা বয়সে সবাই মনে হয় কমবেশি ইহুদি হয়। শরীরের হাড্ডিগুলো ও সময় বাঁচাতে সরকারী অনুদানের সঠিক ব্যবহার করে।
মস্কো, ২০ মে ২০২৪

Comments
Post a Comment