অরোরা
গত ২ মে ক্লাবে গিয়ে দেখি সবাই অরোরার কথা বলছে। আজ নাকি দুবনায় আরোরা দেখা যাবে। দুএকজন প্ল্যান করছে বাসা থেকে ক্যামেরা নিয়ে মস্কো সাগরে যাওয়ার। যা হোক শেষ পর্যন্ত কারোই যাওয়া হল না। আমি যে বাসা থেকে ক্যামেরা নিয়ে ভোলগার তীরে যাব সেই চিন্তা মাথায় আসেনি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি ইউলিয়ান অরোরার ছবি পোস্ট করেছে। জিজ্ঞেস করে জানলাম ও ভোলগা তীরে ছবিগুলো তুলেছে। সাথে ক্যামেরা ছিল না, তাই স্মার্ট ফোনে তোলা। এ থেকে বোঝা গেল যে এরপর অরোরা দেখা যাবার সম্ভাবনা দেখা দিলে ভোলগা তীরে যাওয়াই যথেষ্ট, এত রাতে ট্যাক্সি ভাড়া করে মস্কো সাগরে যেতে হবে না। তাছাড়া ইউলিয়ান একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাঠালো যেখানে নিয়মিত বিভিন্ন এস্ট্রোনমিক্যাল ঘটনাবলী সম্পর্কে খবর পাওয়া যায়।
গতকাল রাত ১০ টার দিকে দেখি অরোরা নিয়ে এক বন্ধুর স্ট্যাটস। লন্ডনে অরোরা। টেলিগ্রাম চ্যানেলে অরোরার ছবি। ২০ মিনিট আগে দেখা। সাথে সাথে ক্যামেরা থেকে ফিস আই খুলে ওয়াইড এঙ্গেল লাগিয়ে দু মিনিটেই রেডি।
কোথায় চললে? গুলিয়ার প্রশ্ন।
অরোরার ছবি তুলতে।
আমিও যাব।
চল।
কিন্তু কুকুরদের কে দেখবে?
আন্তনকে ফোন করে বুঝলাম ও আসছে না। বাইরে গিয়ে বুঝলাম অরোরার দেখা মিলবে না। তারপরেও গেলাম ভোলগার ধারে। ঠান্ডা, বাতাস। হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো জাহাজ। তাড়াতাড়ি ট্রিপড বসিয়ে কয়েকটি ছবি তুললাম। তাই অরোরার দেখা না পেলেও রাতের ভ্রমণটা বৃথা যায়নি। আমি অবশ্য সব সময়ই সব উপভোগ করতে অভ্যস্ত। তখন আবার টেলিগ্রাম চ্যানেলে চোখ বুলিয়ে দেখি ঐ ছবিটা ছিল ওমস্কের যা সাইবেরিয়া এলাকায়। আশা করি একদিন আমাদের আঙ্গিনায়ও অরোরা আসবে।
দুবনা, ১২ মে ২০২৪

Comments
Post a Comment