চিহুয়াহুয়া
বছর দশেক আগের কথা। তখন দুবনায় আমি একা থাকতাম। গুলিয়া বাচ্চাদের নিয়ে থাকত মস্কোয়। সামারে ওরা ব্ল্যাক সীতে বেড়াতে গেলে কুকুরগুলো রেখে যেত আমার জিম্মায়। কুকুরের মধ্যে আইরিশ সেট্টার লাদা আর চিহুয়াহুয়া আইকা, ততি আর তেরি। আমি সাধারণত লাদা আর ছোটদের কাউকে নিয়ে ঘুরতে যেতাম। ওখানে বড় কোন কুকুরের দেখা পেলে লাদাকে পাশে নিতাম আর ততিকে কোলে। এরপর ততির সে কী চিৎকার। পারে তো সেই বড় হাউণ্ডটাকে ছিঁড়ে ফেলে। ওদিক থেকে হাউন্ডটাও দু' একবার ঘেউ ঘেউ করলে মালিক ওকে সরিয়ে নিয়ে যেত। এসব পরিস্থিতিতে বিপদে পড়ত হাউন্ডের মালিক, লাদা আর আমি। কারণ ততি ঘেউ ঘেউ করেই শেষ। ঝামেলা হলে সেটা মেটাতে হত আমাদের।
আজকাল বাল্টিকের দেশগুলো রাশিয়ার উপর খুবই হম্বিতম্বি করে। নিজেদের কিছু নেই, তবে ভালুক ঝাঁপিয়ে পড়লে আঙ্কেল স্যাম লাঠিসোঁটা নিয়ে রক্ষা করতে আসবে এটাই ওদের অন্ধ বিশ্বাস। আমার মনে হয় এসব কাণ্ডকারখানায় সবচেয়ে বেশি অপ্রস্তুত অবস্থায় পড়ে আঙ্কেল স্যাম। অথবা হতে পারে, সে ইচ্ছে করেই অন্যদের লেলিয়ে দেয় আর ভাবে দেখি ভালুক কিছু করে কি না।
দুবনা, ১২ মার্চ ২০২৪

Comments
Post a Comment