সুখ

গত রবিবার দুবনা থেকে মস্কো এলাম কাজান যাব বলে। মেট্রোয় বসে আছি। এমন সময় সেভার মেসেজ এলো
পাপা, তুমি কোথায়?
মেট্রো ক্রপোতকিনস্কায়ায়। 
পাঁচ মিনিট পরে যখন স্পোর্তিভনায়া মেট্রো থেকে বেরুচ্ছি দেখি সেভা এগিয়ে আসছে।
ব্যাগটা আমাকে দাও। 
দু'জনে গল্প করতে করতে বাসায় গেলাম। মনে পড়ল বাবা যখন বাড়ি ফিরতেন আমরাও এগিয়ে গিয়ে হাত থেকে ব্যাগটা নিতাম। 
এ রকম ছোট ছোট ভালোলাগার মূহুর্তগুলো মিলেই জীবনকে সুখী করে তোলে।

কাজান, ২৮ নভেম্বর ২০২৩

Comments

Popular Posts