ভালোলাগা

গতকাল মস্কো গেলে মনিকা বলল
- পাপা, মুরগিটা রান্না করবে? আমার কাজ শেষ হতে এখনো অনেক দেরি। 
আমি আগে নিজেই রান্না করতাম ওদের জন্য (এখন দুবনায় করি)। ইদানিং ওরা নিজেরাই ভালো রান্না করে। তাই আমাকে করতে দেয় না। আর আমার হলুদ ব্যবহার করে রান্না ওদের একেবারেই পছন্দ না। 
- ঠিক আছে। 
অল্প তেলে লবণ আর গোল মরিচ ও রসুনের গুঁড়া দিয়ে মুরগি ভাজলাম। সাথে নুডলস্।
কেউ কিছু না বললেও বুঝলাম একেবারে খারাপ হয়নি। 
আজ সেমিনার না থাকায় ভার্সিটি থেকে আগেই ফিরলাম। সাড়ে চারটার বাসেই দুবনা ফেরা যেত। ভাবলাম মনিকা, ক্রিস্তিনা, সেভা সবাই আছে। কয়েক ঘন্টা ওদের সাথে কাটাই আর রান্নাটাও করি। আবারো মুরগি। আজ মাইয়োনেজ, গারচিৎসা মানে সর্ষে বাটা, পেঁয়াজ, লবণ, গোল মরিচ আর গুঁড়া রসুন দিয়ে মুরগিটা মেখে ভাজলাম অল্প আগুনে। সাথে ভাত।
- পাপ, খুব টেষ্টি হয়েছে। সেভা বলল।
যাক, রান্নাটাও মনে হয় শিখে যাচ্ছি।

দুবনার পথে, ০৬ নভেম্বর ২০২৩

আনন্দ নৃত্য

Comments

Popular Posts