বর্ম

সেদিন এক পরিচিত ছেলের সাথে দেখা। - দাদা, আপনি কবে একটু মোটা তাজা হবেন? - কেন? কোরবানী সামনে নাকি? - কি যে বলেন? মানে, আপনার বন্ধুরা সবাই বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী। আপনি একাই এমন। - দেখ, ওরা অনেক আয় করে, নিজেদের স্লীম বৌদের আদর যত্নে রাখে। আমি তো স্বল্প আয়ের মানুষ, তাই হালকা পাতলা থাকি যাতে কেউ না বলে বৌ বাচ্চাদের না খাইয়ে বেতনের টাকা আমি নিজে খেয়ে শেষ করি। বলতে পার, চিকনত্ব এটা আমার বর্ম।

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

ছবিঃ গত শরতের বৌ, গত শরতের আমি - যখন আমরা আরেকটু ছোট ছিলাম। আজ গুলিয়া নতুন বছরে পা দিল।

দুবনা, ০৬ এপ্রিল ২০২৩

Comments

Popular Posts