মায়া

এক মাসের বেশি সময় পরে মস্কো যাচ্ছি। ১৫ জুন সেই যে এসেছি এরপর আর ওদিকে যাওয়া হয়নি বিভিন্ন ব্যস্ততায়। মূল কারণ অবশ্য ছিল গত দুই উইক এন্ডে পাক্রোভ, প্লিওস, কিনেশমা আর শেলিকোভো ট্রিপ। মাঝে সেভা এসেছিল। ও আসত গভীর রাতে, ফিরে যেত আমরা ট্রিপ থেকে ফেরার ঠিক আগে বা পরপর। আসত আমাদের অনুপস্থিতিতে কুকুরদের সামলাতে। তবে আজ যাওয়ার মূল কারণ তাইনার সাথে দেখা করা। ও সেভার কুকুর হলেও আমার ন্যাওটা। কেমনে কেমনে যেন কুকুর বিড়ালরাও এক সময় বাড়ির লোকজন হয়ে যায়।

মস্কোর পথে, ১৮ জুলাই ২০২৬

Comments

Popular Posts