আফসোস
মনে হয় আমার আর কখনোই সাম্যবাদী হওয়াও হবে না আর নির্বাণ লাভও হবে না।
কেন?
খেয়াল করে দেখলাম আমি কিছু কিছু কুকুরের প্রতি পক্ষপাত দুষ্ট। কুমীর, তাইনা ওদের একটু বেশি আদর করি, এমনকি দুবনা থেকে গাজর কেটে মস্কো নিয়ে যাই তাইনাকে দেব বলে। এমতাবস্থায় সাম্যের চিন্তা বাদ দেয়াই শ্রেয়।
আর নির্বাণ?
আমার ধারণা ছিল ঈর্ষা নামক ব্যাপারটা আমার মধ্যে একেবারেই অনুপস্থিত। তবে ইদানিং বুঝি বিষয়টা তেমন নয়। কুকুর বিড়ালদের যখন তখন যেখানে সেখানে গাদাগাদি করে ঘুমুতে দেখে খুব ঈর্ষা হয় - যদি ওদের মত প্রাণ ভরে ঘুমুতে পারতাম! এরপর নির্বাণ মিলবে কীভাবে?
দুবনা, ০৮ অক্টোবর ২০২৫

Comments
Post a Comment