সেবা

আমি নিয়মিত ডাক্তারের কাছে যাই বলে বউ প্রায়ই বলে
- এত অসুখবিসুখ নিয়ে বাঁচতে খারাপ লাগে না?
- খারাপ লাগবে কেন? লোকজন জনসেবা করে, তুমি কুকুর বিড়ালের সেবা কর, আমি অসুখবিসুখের সেবা করি। সবই সেবা, শুধু দেবতা ভিন্ন।

দুবনা, ০৪ অক্টোবর ২০২৫

Comments