দোদুল্যমানতা

আজ ১৮ মে। আজ থেকে ৩১ বছর আগে ১৮ মে ১৯৯৪ সালে শুরু হয় আমার দুবনার জীবন। এদিন আমি জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ -এ যোগ দেই। তখন মনে হয়েছিল এটা সাময়িক। এখন অবশ্য এ নিয়ে কোন উচ্ছ্বাস নেই। আরও একটি দিন।

মস্কো যাচ্ছি। অমল দিন দুয়েক আগে জানাল বাংলাদেশ দূতাবাসে আজ পয়লা বৈশাখের অনুষ্ঠান। যাব কিনা? মাসুদের সাথে কথা হয়েছে। এখনও ঠিক করিনি কারণ মনিকা বলেছিল কলোমেনস্কায়ায় ছবি তোলার কথা। ওখানকার বিশাল আপেল বাগান এখন ফুলে ফুলে ভরা। ওরা অবশ্য পিটার গেছে। আজ ফেরার কথা। আমার দাঁত ব্যথা। তাই ক্যামেরা আনিনি।

কিছুক্ষণ আগে মনিকা ফোন করল। আজ মিউজিয়াম নাইট। মানে রাতে মিউজিয়াম খোলা থাকে, বিনেপয়সায় বা অল্প মূল্যে মিউজিয়াম ঘোরা যায়। ও অবশ্য বলল রেড স্কোয়ারে হিস্টোরিক মিউজিয়ামের কথা। যাব কিনা? খুব ইচ্ছে করছে। ভেবেছিলাম রাতের বেলায়। কিন্তু জানা গেল বিকেল ৬ টা পর্যন্ত। আমাকে ভেবে দেখতে বলল। 

কোথায় যাব? দূতাবাস বা যাদুঘর? দোদুল্যমানতায় ভুগছি। দেখি মাসুদ কি বলে!

মস্কোর পথে, ১৮ মে ২০২৫

Comments

Popular Posts