গুরু

গত ২১ সেপ্টেম্বর আমার শিক্ষক ইউরি পেত্রোভিচ রীবাকভের ৮৫ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে আজ একটি সেমিনার ও পার্টির আয়োজন। যেহেতু কাজের চাপে অনেকেই আসতে পারেনি তাই এর মধ্যে কোন এক সোমবার আবারও বসব। ইউরি পেত্রোভিচ নিজে আইনস্টাইন- ডে-ব্রোগলির কনসেপ্টের উপর নিজের নতুন কাজের কথা জানাবেন। আজ অনেকেই ইউরি পেত্রোভিচ সম্পর্কে বিভিন্ন কথা বললেন। কী বিজ্ঞানী, কী মানুষ, কী বন্ধু - সব দিক দিয়েই অসাধারণ। আমার কাছে তিনি শুধু শিক্ষক নন, পিতৃতূল্য মানুষ। সব মানুষের জীবনেই এমন কাউকে দরকার যার কাছে নির্দ্বিধায় নিজের সমস্যার কথা বলা যায়, নিজের সুখ দুঃখ শেয়ার করা যায়, কোন কিছুতে দ্বিধা থাকলে আলাপ করা যায়, উপদেশ বা অনুপ্রেরণা খোঁজা যায়। আমার কাছে তিনি সেই রকম একজন মানুষ - শিক্ষক, সহকর্মী, বন্ধু। আমার ধারণা তাঁর সব ছাত্ররাই এমনটাই অনুভব করে। আশা করি আরও দীর্ঘ কাল তিনি আমার মাথার উপর ছাতা হয়ে থাকবেন।

দুবনার পথে, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আমার টোস্টের পর। ছবি নাস্তিয়া প্তুখা



Comments

Popular Posts