করোনা
আমার শিক্ষক গিওর্গি নিকোলায়েভিচ বলতেন পদার্থবিদদের জন্য নেগেটিভ রেজাল্ট সেটাও রেজাল্ট। তা আমাদের বলে কোন পথে চলতে নেই।
করোনা কালে হাজারো বাধানিষেধ ও সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। আবার এই করোনার কারণেই অনেক বাধাবিপত্তি আমরা অতিক্রম করেছি প্রযুক্তির সাহায্যে। পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা এক হয়েছি। নতুন করে ঝালাই করেছি পুরানো সম্পর্ক।
গত শুক্রবার থেকে পা পদত্যাগ করায় ঘরে বসা। সোমবার ক্লাস। এছাড়া আমাদের ডিপার্টমেন্টের প্রথম ডীন ইয়াকব পেত্রোভিচ তেরলেৎস্কির ১১০ বছর উপলক্ষ্যে আমাদের ফ্যাকাল্টির বার্ষিক কনফারেন্সে আমার প্লেনারি টক। প্রচন্ড ইচ্ছে ছিল থাকার। কিন্তু দেখলাম সেটা করলে পায়ের শুধু পদত্যাগ নয় দেহত্যাগ ঘটতে পারে। ভাবছি কি করা। করোনা কানে কানে বলল অনলাইনের কথা। ছাত্রদের লিখলাম। ওরা মহাখুশি। ইউরি পেত্রোভিচ বললেন অনলাইনে ব্যবস্থা করবেন।
করোনাকে ধন্যবাদ।
দুবনা, ২১ মে ২০২৩

Comments
Post a Comment